‘ছেলেদের প্রথম প্রেমিকা মায়েরাই হয়!’ সাক্ষাৎকারে অকপট অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী!

এই মুহূর্তে টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত এবং সুন্দরী অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)। বেশ কয়েক বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে বেশ অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। অভিনেত্রীর অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে অভিনেত্রীর কোনরকম কোন হেলদোল নেই। অভিনেত্রীর বিবাহিত জীবন নিয়ে এখনো সোশ্যাল মিডিয়া নানান রকমের পোস্ট দেখা যায়। কারণ ইতিমধ্যেই তিন তিনবার বিয়ে ভেঙেছে অভিনেত্রীর। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কাটা ছেঁড়া হয়েছে। ব্যাক্তিগত জীবন নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি হলেও অভিনেত্রীর ভক্ত সংখ্যা কিন্তু কম নয়, হাজার হাজার পুরুষ তার রূপের যাদুতে মুগ্ধ হয়েছে বারবার। সোশ্যাল মিডিয়াতে দারুন সক্রিয় থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যে বিভিন্ন ছবি, ভিডিও শেয়ার করেন তিনি।

actress, Film Industry, Shrabanti Chatterjee, Tollywood, অভিনেত্রী, টলিউড, শ্রাবন্তী চ্যাটার্জী

বর্তমানে কাজ এবং ছেলেকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। এই নিয়েই সময় কাটছে তার। দেখতে দেখতে তো অনেক বড় হয়ে গেছে ছেলে ঝিনুক। শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। ২০১৮ সাল থেকে প্রেম সম্পর্কে আবদ্ধ অভিমন্যু ও দামিনী। ভবিষ্যতে টলিউড ইন্ডাস্ট্রিতেই কাজ করার ইচ্ছে ঝিনুকের। তবে অভিনয় নয়, বাবার মতো ক্যামেরার পিছনে কাজ করতে আগ্রহী সে। ইতিমধ্যেই মানবজমিন ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজও করেছে শ্রাবন্তীর ছেলে।

জীবনে যাবতীয় খুটিনাটি, সিক্রেট মায়ের সঙ্গেই শেয়ার করেন তিনি। এমনকি ছেলের প্রেমিকার সঙ্গে বিদেশে ট্যুরেও যেতেও দেখা গিয়েছে শ্রাবন্তীকে। কিন্তু শ্রাবন্তী এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি হলেন ছেলের প্রথম প্রেমিকা। মায়েরা সবসময় ছেলেদের প্রথম প্রেমিকা হন।

২০১৯ সালের এপ্রিল মাসে রোশন সিংহকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী‌। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। সেটাও ভেঙে যায় বছর গড়াতেই। এরপর যদিও একাধিক ব্যক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়েছে তবে নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন অভিনেত্রী। জীবনে এই লম্বা সময়ে অনেক ঝড়-জল এলেও, মাতৃত্বের দায়িত্বে এক ফোঁটা ফাঁকি দেননি। তাঁকে ঘিরে ছিলেন ট্রোলাররা। তবে শ্রাবন্তী নিজেকে গুছিয়েছেন নিজের মা-বাবা, ছেলে ঝিনুককে নিয়ে।